নিউজ ডেস্ক || পশ্চিমবঙ্গ সংবাদ : ৩৬ নং ইটাহার বিধানসভা আসনে নির্বাচনী প্রচারের সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন। রবিবার ইটাহার হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম নির্বাচনী কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি।
বিকেল ৩টায় শুরু হওয়া কর্মীসভায় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক। সভায় প্রার্থী তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আহ্বান জানান। তিনি ইটাহারবাসীর ভালোবাসা, দোয়া ও আশীর্বাদকে তাঁর শক্তি হিসেবে উল্লেখ করেন।
এরপর বিকেল ৫টা থেকে শুরু হয় গণসংযোগ কর্মসূচি। ইটাহার হাই স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে পোড়ষা মোড় হয়ে পোড়ষা হাটখোলা পর্যন্ত পদযাত্রা করা হয়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে চা-চক্রে অংশ নেন প্রার্থী ও দলীয় কর্মীরা। এরপর দাসপাড়া পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি চালানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচুর সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা মুখর হয়ে ওঠে। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে ইটাহারে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি আরও জোরদার হল।
#ItaharNews
#TMCNews
#ElectionCampaign
#MosarafHussenMLA
📢 আরও আপডেট পেতে আমাদের ফলো করুন
👉 “পশ্চিমবঙ্গ সংবাদ” এর সঙ্গে থাকুন LATEST খবরের জন্য।




একটি মন্তব্য পোস্ট করুন